
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীর এসএসসি ব্যাচ ২০১৫ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৮ মার্চ) বিকেলে নাজমুল স্মৃতি কলেজ প্রাঙ্গনে এসএসসি-২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২০১৫ বছরটিতে লুকিয়ে আছে অনেক স্মৃতি ও সুখ-দুঃখ গাথা কথা মালা। স্কুল জীবনের দস্যিপনা, হাসি-ঠাট্টা ও না বলা অনেক কথা জড়িয়ে রয়েছে ওই বছরকে ঘিরে। বর্তমানে শিক্ষা জীবন শেষ করে কচিকাচা সেই কিশোরগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফার্মানিষ্ট, সাংবাদিকতা, সরকারি-বেসরকারি চাকরি ও ব্যবসা সহ বিভিন্ন শ্রেণি পেশায় নিয়োজিত হয়ে সামাজিক ও কর্মক্ষেত্রে অভাবনীয় অবদান রেখে চলেছে।
ইফতারের আগ মুহুর্তে অনুষ্ঠানস্থল সকলের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে উঠে। দীর্ঘদিন পর সেই চিরচেনা বন্ধুদের পেয়ে একে অপরে কৌশল বিনিময়সহ মেতে উঠে পুরোনো দিনের স্মৃতিচারণে। এসময় সবার চোখে-মুখে ফুটে উঠে অনাবিল আনন্দ।
শত ব্যস্ততার মাঝেও স্কুল বন্ধুদের কাছে পেয়ে উপস্থিত সবাই আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় সকলের পরিবার, সমাজ ও দেশের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
ইফতার মাহফিলের পাশাপাশি প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় পুরনো দিনের স্মৃতিচারণ করেন এসএসসি ২০১৫ ব্যাচের সকল শিক্ষার্থীরা ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...