পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষ তেপান্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সচেতন নাগরিক কমিটির সনাকের সহ-সভাপতি মশিউর রহমান মুসা, সবুজ বাংলা গ্রামীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আলীম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত