
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম মোল্যা (২৮) নামে এক ভ্যান চালকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। সে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের বাবুল মোল্যার ছেলে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জসিম মোল্যা ভ্যান চালিয়ে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের একটি গ্রামে যায় পরে একটি বাড়িতে পানি খাওয়ার উদ্দেশ্যে গিয়ে ১৩ বয়সী প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় ওই কিশোরীর মা পাশের বাড়ি থেকে এসে দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে জানালে ভ্যান চালক জসিমকে আটকে লোহাগড়া থানা পুলিশকে খরব দেয়। খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম মোল্যা নামের এক ভ্যানচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার হবে ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...