
মোঃ আবু হানিফ, শেরপুরঃ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে শেরপুরের নকলা উপজেলার ১ নং গনপদ্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আপন মিয়া ও সদস্য সফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ ২২ মার্চ রাত এগারোটার সময় নকলা উপজেলা যুবদলের জরুরি সভায় সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে বহিষ্কার করা হয়।
নকলা উপজেলা যুবদলের আহ্বায়ক সফিউল আলম পলাশ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।
এসময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুদ বলেন যুবদল নেতা শাহীন ইসলামকে চাঁদার জন্য পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে ও মাথায় গুরুতর জখম করে আপন ও সফিকুল। দলের ভিতরেও নানা সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে তারা।
জানাযায়, ২২ মার্চ নকলার গনপদ্দিতে একটি রাস্তার কাজ করতে গেলে আপন ও সফিকুলরা কয়েকজন মিলে কুড়াল দিয়ে কুপিয়ে ও আঘাত করে যুবদল কর্মী শাহীন ইসলামকে পা ভেঙ্গে দেয় ও মাথায় জখম করে।
পরে তাকে প্রথমে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...