
খাগড়াছড়ির দীঘিনালায় ১৮ দিনের ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টির অধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
২৫ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাত দেড়টার দিকে দীঘিনালার বোয়ালখালী নিচের বাজারের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।
এ ঘটনায় আজ বুধবার (২৬ মার্চ, ২০২৫) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তিনি জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে চেয়ারম্যানের সঙ্গে ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, প্রশান্ত কুমার ত্রিপুরা, নিটোল মনি চাকমা ও শহিদুল ইসলাম সুমন। এছাড়া বাজার চৌধুরী জেসমিন চাকমাসহ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ রাতে দীঘিনালার বোয়ালখালীর লারমা স্কয়ার বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক