
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোঃ বাহাদুর আলম (৫২) নিহত হয়েছেন।
গতকলা রোজ বুধবার (০৫ মার্চ ) বিকেলে দশমিনা-কালাইয়া সড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাহাদুর আলম উপজেলার সদর ইউনিয়নের সবুজবাগ এলাকার বাসিন্দা আলহাজ্ব আলাউদ্দিন মাস্টারের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ছিলেন। অবসর গ্রহণের পর তিনি ঠিকাদার হিসেবে কাজ করতেন এবং উপজেলায় নির্মাণ সামগ্রীর ব্যবসাও করতেন।
স্বজনদের সুত্রে জানা যায়, বাহাদুর আলম বাউফলে একটি প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের সাইটপরিদর্শন শেষে মোটরসাইকেল চালিয়ে দশমিনা ফিরছিলেন।
ফেরার পথে দশমিনা বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাংলাবাজার নামক এলাকায় এসে হঠাৎ তিনি তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যান তিনি।
তাৎক্ষণিক গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বরিশালে যাওয়ার পথিমধ্যে তার স্বজনরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...