
মোঃ আবু হানিফ, শেরপুরঃ ঢাকার দক্ষিণখানের চাঞ্চল্যকর দস্যুতা সহ ব্যবসায়ী সুমন কুমার হত্যা মামলার আসামী মোঃ হেলাল (৪৪) কে শেরপুরের শ্রীবরদী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।
গ্রেপ্তারকৃত মোঃ হেলাল হচ্ছে, শেরপুরের শ্রীবরদী উপজেলার হালগড়ার আব্দুল মালেকের ছেলে। ১ মার্চ রাতে শেরপুর জেলার শ্রীবর্দী থানাধীন কলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে হেলালকে গ্রেপ্তার করে র্যাব।
বিষয়টি ২ মার্চ দুপুরে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জুয়েল চাকমা নিশ্চিত করেন।
র্যাব জানায়, ঢাকার দক্ষিণখানের ১৯০ শিয়ালডাঙ্গা রোডের কাওলা এলাকার বাসিন্দা এবং ঔষধ ও বিকাশ ব্যবসায়ী সুমন কুমার পাল (৪০) গত ১৫ ফেব্রুয়ারী সকালে দক্ষিণখানের ভাই ভাই মেডিকেল হল নামক ফার্মেসীতে ও বিকাশ/নগদ এর ব্যবসা প্রতিষ্ঠানে খোলে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে।
এসময় আসামি মোঃ হেলাল উদ্দিনসহ অন্য সহযোগীরা ব্যবসায়ী সুমন কুমার পালের ওপর হামলা চালিয়ে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং সুমন কুমারকে গুরুতর রক্তাক্ত জখম করে।
একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে ছিনতাইকারী চক্রের একজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয় এবং অপর ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আহত সুমনকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমন কুমার পালকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সেতু রানী পাল বাদী হয়ে ডিএমপি ঢাকার দক্ষিণখান থানায় একটি দস্যুতাসহ হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১ মার্চ রাতে শেরপুরের শ্রীবর্দীর কলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামী মোঃ হেলালকে গ্রেফতার করে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে ডিএমপি‘র দক্ষিণখান থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীণ রয়েছে। র্যাবের অভিযান অব্যহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...