
মোঃ আবু হানিফ,শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়শা আক্তার রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
১৪ই মার্চ ভোররাতে ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলায় নিজ বাসা থেকে তাকে আটক করে ঝিনাইগাতী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আয়শা আক্তার রুপালি তেঁতুলতলার বাসিন্দা আব্দুর রহিম পাগলার মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে ১৪ মার্চ ভোরে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আয়শা আক্তার রুপালিকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...