
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধদের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা।
শনিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সারাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড এবং গণহত্যার দায়ে গণহত্যাকারী শেখ হাসিনা এবং আওয়ামীলীগ ও ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবীতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশেরআয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্ররা।
শনিবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ও জনতা থানার সামনে এসে জড়ো হয়ে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বাস স্ট্যান্ড হয়ে ভেরিবাজার দিয়ে আবার থানার সামনে এসেছে শেষ হয়।
সেখানে বক্তব্য রাখেন ইমাম আসাদুল্লাহ আহমেদ, চাপাই নবাবগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ন আহবায়ক মহিদুর রহমান, অন্যতম সমন্বয়ক শিক্ষক মাসুদ রানা, গন অধিকার পরিষদের মাসুম হোসেন সহ আরো অন্যরা।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক