খাগড়াছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) খাগড়াছড়ি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিক ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নূরুল আলমের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রাজাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের চতুর্থ স্তম্ভ। জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্রদের পাশাপাশি খাগড়াছড়ির সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সালাউদ্দিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত