
হাসান মিয়া , নকলাঃ শেরপুরের নকলা উপজেলার জালালপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সংগঠনটি শাড়ি, চাউল (আতপ), ১ লিটার তেল, ১ কেজি চিনি, সেমাই, গুঁড়া দুধ ও নুডুলস বিতরণ করে।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে শুরু হয়। এরপর দুপুর ২টায় জালালপুর জোড়া ব্রিজ সংলগ্ন রাইস মিলে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়, যেখানে অর্ধ শতাধিক সুবিধাভোগী উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের নকলা উপজেলার সমন্বয়কারী সারোয়ার হোসেন (রবিন) এর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া, সমাজসেবক মানিক, শরিফুল ইসলাম ও রাকিব সহ অনেকে উপস্থিত ছিলেন।

একজন সুবিধাভোগী বৃদ্ধা, আনন্দে আবেগাপ্লুত হয়ে বলেন,”ঈদের দিনটা কেমন কাটবে জানতাম না। আজ শাড়ি আর খাবার পেয়ে মনে হচ্ছে সত্যি ঈদ আসছে। আল্লাহ এইসব ভাই-বোনদের ভালো রাখুক।”
সংগঠনের সমন্বয়কারী সারোয়ার হোসেন (রবিন) বলেন,”আমাদের লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। এই উদ্যোগ কেবল ঈদের জন্য নয়, বরং ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকার চেষ্টা করবো। সবাই মিলে সহযোগিতা করলে সমাজে কেউ অভুক্ত থাকবে না।”
উল্লেখ্য, এর আগেও কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ, গভীর নলকূপ ও টিউবওয়েল স্থাপন, বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণসহ নানান ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে।
এ ধরনের মানবিক কার্যক্রমে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিতরণ কার্যক্রম শেষ হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও তিনজন
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও...
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের সমর্থন ঊর্ধ্বমুখী
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের সমর্থন...
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা