
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদের কেনাকাটা পুরোদমে জমেছে। দর্জি দোকানগুলোয় নতুন পোশাক বানানোয় পাবলিকের চাহিদা বব্ধ রাখা হয়েছে। শহরের সবগুলো মার্কেটে পোশাক দোকানগুলোয় গত কয়েকদিন ধরে ধুমসে কেনাবেচা হচ্ছে।
এর পাশাপাশি ফুটপাতের পোশাক দোকানগুলোয় খদ্দের ভিড় জমে থাকছে। এদিকে সব ধরণের কাপড়ের পাইকারি কেনাবেচা কমে আসছে।
উল্লাপাড়া গজ কাপড় , থ্রি পিছসহ নানা কাপড়ের পাইকারি মোকাম বাজার হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এখান থেকে তাদের চাহিদায় কাপড় কিনে নিয়ে যান। এবারে রমজান মাসের প্রথম দিক থেকেই মার্কেটগুলোয় কাপড় পোশাক সামগ্রী পাইকারি কেনাবেচা চলেছে।
রমজানের দিন দশেক পর থেকেই শহরের মার্কেটগুলোয় তৈরী পোশাক দোকানগুলোয় খদ্দের ভিড় জমতে থাকে। সব দোকানেই পোশাক সামগ্রীর জমিয়ে কেনাবেচা হচ্ছে। পোশাক দোকানি রুবেল বলেন তৈরী সব ধরণের পোশাকের ভালো বেচা বিক্রি আছে।
এদিকে খোজ নিয়ে জানা গেছে শহরের প্রায় সব দর্জি দোকানগুলোয় খদ্দেরদের কাছ থেকে পোশাক বানানোয় অর্ডার নেওয়া বব্ধ রাখা হয়েছে। নবীন টেইলার্সের মালিক নুর নবী বলেন দিন সাতেক আগেই নতুন করে অর্ডার নেওয়া বন্ধ রেখেছেন । দিনের সকাল থেকেই বেশ রাত অবধি পোশাক তৈরীতে কারিগরদেরকে কাজ করতে হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে তৈরী পোশাক কিনতে আশা আশামণি , রজব আলী , আলমাস সরকার বলেন বিভিন্ন মার্কেটের দোকানগুলোয় ঘুরে তাদের পছন্দসই পোশাক কিনলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...