মনির হোসেন, তুরাগ (উত্তরা): রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তরা ১১ ও ১২ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)। আজ শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের কিছু সক্রিয় সদস্য আজ বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ নামে সমাবেশ পালন–সংক্রান্ত গোপন পরিকল্পনা করছে।
এর ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় সিটিটিসি অভিযান চালিয়ে হিযবুত তাহ্রীরের তিন সদস্যকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে ২০০৯ (সংশোধনী ২০১৩) মামলা করা হয়েছে।
সিটিটিসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তররা এসব স্বীকার করেছেন এবং তাদের কাছ থেকে জব্দ আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত