
বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘ সময় ধরে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন মুশফিকুর রহিম। একে একে দেশের ক্রিকেটে পার করেছেন ২০ বছরেরও বেশি সময়। জাতীয় দলে অনেকের ক্যারিয়ারের শুরু থেকে শেষটাও দেখে ফেলেছিলেন মুশফিকুর রহিম। এবারে নিজের ক্যারিয়ারেও শেষের শুরু। টি-টোয়েন্টির পর ওয়ানডে থেকেও সরে গেলেন।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওয়ানডে ক্যারিয়ারের শেষের ঘোষণা দেন মুশফিকুর রহিম। এরপর থেকেই সাবেক এবং বর্তমান সতীর্থদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই উইকেটকিপার ব্যাটার।
এদিকে, চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। মুশফিক চলতি আসরে খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। আজ (বৃহস্পতিবার) তার দলের খেলা শুরুর আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মোহামেডানের সতীর্থদের পক্ষ হতে তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজের মতো তারকা ক্রিকেটাররাও।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত