
মো. তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ভোক্তা সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। বুধবার(৫ মার্চ) দুপুরে উপজেলার চুন্টা বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সিরাজুম মুনীরা কায়ছান।
এসময় চুন্টা বাজারের ৩ ব্যবসায়ীকে মেয়াদোত্তীর্ণ
খাবার রাখাসহ বিভিন্ন অপরাধের দায়ে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনার সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাসহ সরাইল থানা পুলিশের একটি টিম সহযোগীতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রট ও সরাইল উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান গনমাধ্যমকে জানান, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন,রমজানে ক্রেতারা যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য প্রতিটি দোকানে মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শন করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...