
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু ফাউন্ডেশন ’ বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।
সেই ধারাবাহিকতায় এবার ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে উপজেলার শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে এ স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (২৮ মার্চ) বিকাল সাড়ে চারটা দিকে প্রাণিসম্পদ মাঠে এসব উপহার তুলে দেন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. রফিকুল ইসলাম মানিক, উচালিয়া পাড়া গ্রামের মো. ফজল মিয়া, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা সুদীপ দত্ত তনু, ভবুতুস চক্রবর্তী, মো. জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায়, কোরআন তেলাওয়াত করেন ক্বারী জামাল উদ্দিন, সার্বিক সহযোগিতা ছিলেন, বন্ধু ফাউন্ডেশনের প্রধান সন্দীপ দত্ত মানুর আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে পরিবারের জন্যে সেমাই,চিনি,দুধ,কিসমিস ও ডাল দেওয়া হয়।
উপহারসামগ্রী পেয়ে অসহায় পরিবার গুলো খুবই আনন্দিত।বক্তারা বলেন,পবিত্র ঈদে গরিব-দুঃখী মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে পারলেই ঈদ উদযাপন স্বার্থক এবং সুন্দর হবে।
সরকারের পাশাপাশি দেশের বিত্তবানরা যদি একটু আন্তরিক এবং দয়ালু হন তাহলে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ঈদ উদযাপন অত্যন্ত আনন্দময় হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক