
বর্বর ইসরাইলি বাহিনি কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ধামইরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ শুক্রবার জুম্মার নামাজের পরে ইসলামী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ধামইরহাট বাজারের নিমতলী থেকে শুরু হয়ে উপজেলার প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে থানার সামনে উপস্থিত হয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভার সভাপতিত্ত করেন, ইসলামী ছাত্র আন্দোলন ধামইরহাট থানা শাখার সভাপতি কাওছার হোসেন। ফিলিস্তিনিদের নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে জাতিসংঘের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহনের আহ্বান জানিয়ে এবং ভারতের নাগপুরে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বক্তব্য প্রদান করেন ইসলামী যুব আন্দোলন ধামইরহাট থানা শাখার সভাপতি আলামিন, আল ইত্তেহাদ ফাউন্ডেশন এর সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল, ইসলামী ছাত্রশিবির ধামইরহাট উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন ইসলামী আন্দোলন ধামইরহাট থানা শাখা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ সাহাপুরি, সবশেষে দোয়া পরিচালনা করেন মুজাহিদ কমিটির ইউসুফ আল হাবিবি।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...