
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীর ভারতের সীমান্ত ঘেষা এলাকা হতে চোরাই পথে আনা ১৩ বস্তা ভারতীয় জিরা ও এসিসহ আব্দুর রশিদ নামে ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া থেকে ওইসব ভারতীয় পণ্য জব্দ ও ১ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় আব্দুর রশিদের ঘরে রাখা ১৩ বস্তা ভারতীয় জিরা ও ২ টি এয়ারকন্ডিশনার (এসি) জব্দ করা হয় এবং আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান,বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...