
নড়াইলের লোহাগড়ার নোওয়াগ্রাম ইউনিয়নের সত্বহাজারী গ্রামে গরু দিয়ে গম খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০ জন হয়েছে। আহতদের লোহাগড়া ,নড়াইল,খুলনা ও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার নোওয়াগ্রাম ইউনিয়নের সত্বহাজারী গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে শাহিদ মিনা গ্রুপের সাথে আকতার ও আ,লীগ নেতা শরিফুল কাজী গ্রুপের দীর্ঘদিন দ্বন্দ চলে আসছিল।
এর জের ধরে বৃহস্পতিবার(৬ মার্চ) সকাল ৮ টার দিকে শরিফুল কাজীর লোকজন গরু দিয়ে শাহিদ মিনার ক্ষেতের গম ও খেশারী কলাই খায়াচ্ছিল। এ খবর পেয়ে শাহিদ মিনার লোকজন ওই ক্ষেতে যেয়ে গম খাওয়াতে শরিফুল কাজীর লোকদের বাঁধা দেয়।
শরিফুল কাজীর লোকজন বাধা না শুনে উভয়পক্ষ তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষে কম পক্ষে ২০ আহত হয়েছে। আহতরা হল,রুবেল মিনে,হোসেন শেখ,সাইফুল শেখ,আশকার মিনে,মনিরুল শেখ ,শাহাবুল শেখ,পান্নু শেখ,যগ্লু শেখ,শাহিদ মিনে,মিজানুর মিনে ও সাগর কাজীসহ কমপক্ষে উভয় পক্ষে ২০ জন আহত হয়েছে।
আহতদের লোহাগড়া হাসপতালে,নড়াইল,খুলনা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সাইফুল শেখের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এদিকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল , কোন পক্ষে কোন অভিযোগ দেয় নাই আভযোগ পেলে তদন্ত করে আইন গত ব্যাবস্থা গ্রহন করব।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...