ডিজিএফআই’র সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ , ২ মার্চ ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২৭ ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা ক্যান্টনমেন্টের বাসা থেকে ওই টাকা উদ্ধার করা হয়।

রোববার (২ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক মো আক্তার হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, তার (সাইফুল আলম) বিরুদ্ধে দুদকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারি ক্যান্টনমেন্ট তার বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যা জব্দ করা হয়েছে।