সরাইলের কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ , ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): প্রতিবছরের মতো এবারও সরাইল উপজেলা কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অত্র বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.মোশারফ হোসেন,। সভাপতিত্ব করেন,সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এড. মো. নুরুজ্জামান লস্কর তপু ।

বিশেষ অতিথি সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. রফিকুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক।এদিন সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

পরে বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করেন।এ সময় মো. আজমল হোসেন ছোটন, মো. আতাউর রহমান বকুল, মো. ফারুক হোসেন, মো. হারু মিয়াসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্যবৃন্দ ও অবিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ উপস্থিত ছিলেন।ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন, উপস্থিত অতিথিবৃন্দও সাবেক ম্যানেজিং কমিটির সদস্যগণ।