সরাইলে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ , ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শিক্ষা অফিসের মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতায় শিশুদের চিত্রাংকন বিষয়ে অংশ নেয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সায়মা সাবরিন,শিক্ষা অফিসের মো. মহিউদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহরীমা সুলতানা, সাংবাদিক মো. শফিকুর রহমান,সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারন সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা মৎস্য অফিসের মো. মনিরুল ইসলাম প্রমুখ।