
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে কয়েকজন ছাত্র শহীদ হন। তাদের মধ্যে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার অন্যতম। তাই দিনটিকে শহীদ দিবস বলা হয়ে থাকে।
আর ২০১০ সালে জাতিসংঘের সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে সারাবিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করা হয়। তাই দিনটি বাঙালি জাতি ও বাংলা ভাষা ব্যবহারকারীদের জন্য গৌরবোজ্জ্বলের।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ এবং ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনীরা কায়ছান , সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান,উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, উপজেলা বীর মুক্তিযোদ্ধা, সরাইল রিপোর্টার্স ইউনিটি, সরাইল ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, উপজেলা আনসার ভিডিপিসহ উপজেলার প্রশাসনের র্কমকর্তা,বিভিন্ন রাজনৈতিক দল নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।
২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটা উপজেলা পরিষদ কমপ্লেক্স মহান শহিদ দিবসও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও সকল ভাষা শহিদ ও প্রয়াত ভাষা সৈনিকদের আত্মার শান্তি কামনা করে উপজেলা সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল, মোনাজাত এবং অন্যান্য সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাসা দিবস এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...