সরাইলে অবৈধ ইটভাটায় অভিযান ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ , ১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলা নোয়াগাঁও ইউনিয়নে শানু ব্রিকস ইট ভাটায় সরকারি নির্দেশ লংঘন করে কার্যক্রাম চালানোর দায়ে প্রশাসানের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন। এ সময়ে অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিককে সর্তক করেন ইউএনও।

এই অভিযানে সঙ্গে ছিলেন,সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.রফিকুল হাসান।জানা গেছে, সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে শানু ব্রিকসের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোশারফ হোসাইন এ প্রতিনিধিকে বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে অবৈধ শানু ব্রিকস ইটভাটার মালিক’কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিক’কে সর্তক করে তিনি বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ।