
মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুরে গজনী অবকাশ পিকনিক স্পটে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণির এক স্কুল ছাত্রী। এ ঘটনায় লজ্জায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর মা।
পরে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে মুমূর্ষ অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ১৪ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী শেরপুরের ঝিনাইগাতী উপজেলা গজনী অবকাশ কেন্দ্রে ভালবাসা দিবসে বন্ধু-বান্ধবীর সাথে বেড়াতে গেলে কালিনগর এলাকার এক বখাটে যুবক ইয়াসিন (৩৫) তাকে জোর করে ধর্ষণ করে। পরে ওই যুবকের প্রভাবশালী পরিবার ঘটনাটি ধামাচাপা দিতে ভিকটিমের পরিবারের উপর চাপ প্রয়োগ করে মামলা না করার জন্য।
পরে ঘটনাটি জানাজানি হলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েটির মা লোক- লজ্জার ভয়ে বাড়ির পাশে জঙ্গলে গিয়ে বিষ পান করে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে শেরপুর সদর হাসপাতালে পাঠালে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঝিনাইগাতী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল-আমীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা ভিকটিমকে নিরাপদ হেফাজতে এনেছি এবং তার মায়ের চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি নিশ্চিত করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক