
বাংলাদেশে আসার পর ১০ মিনিটের মধ্যেই বিদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসার অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে বিশ্বের ১৪টি দেশের নাগরিকেরা বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসার আওতায় রয়েছে। আগে অন অ্যারাইভাল ভিসা পেতে বিদেশি নাগরিকদের ৪০ মিনিট থেকে এক ঘণ্টা অপেক্ষা করতে হতো। বর্তমানে তারা মাত্র ১০ মিনিটে অন অ্যারাইভাল ভিসা হাতে পাবেন।
অনুষ্ঠানে পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল বা ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন এবং পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারী কর্তৃক জটিলতা অভিযোগ ৯৯৯-এ অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক