
এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম।
সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু হওয়ার কথা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।
এতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভতুর্কি মূল্যে পণ্যগুলো বিক্রি করা হবে। এতে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর পাওয়া যাবে।
নিম্নআয়ের উপকারভোগী কার্ডধারী পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও যে কোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।
তবে একজন ক্রেতা এক দফায় সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।
পণ্যগুলোর নির্ধারণ করা হয়েছে, ভোজ্যতেল প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা, চিনি প্রতি কেজি ৭০ টাকা, ছোলা প্রতি কেজি ৬০ টাকা, খেজুর প্রতি ৫০০ গ্রাম ১৫৫ টাকা।
এতে জানানো হয়েছে, অন্য বিভাগীয় শহর ও কিছু জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি কার্যক্রম দ্রুত শুরু হবে।
এর আগে গত ৩১শে ডিসেম্বরের পর এ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছিলো।
মন্তব্য লিখুন
আরও খবর
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...