
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে আমদানি পণ্য লোড করার পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দর সীমানা ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটরের সই করা বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়েছে।
অভিযোগ ছিল, লাইটার জাহাজে ভাসমান অবস্থায় পণ্য মজুত করে আমদানিকারকরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিল। এতে করে বাজারে বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণ করে অসাধু ব্যবসায়ীরা।
বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের সাপ্লাই চেইন অবিঘ্নিত রাখা, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা ও নিরাপদ নৌ চলাচলের স্বার্থে মালামাল লোড করার পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দর সীমানা ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো। অন্যথায় চট্টগ্রাম বন্দর আইন এবং আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা (আইএসপিএস) কোড অনুযায়ী প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল হতে পণ্যবোঝাই করার পর লাইটার জাহাজগুলো যৌক্তিক কোনো কারণ ছাড়াই পোর্ট লিমিটের মধ্যে বিভিন্ন জায়গায় দিনের পর দিন অবস্থান করে। যা পণ্য সরবরাহ ব্যবস্থা এবং সাধারণ জনগণের ওপর বিরূপ প্রভাব ফেলে, বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।এভাবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধির অপচেষ্টা রাষ্ট্র ও জনস্বার্থের বিরোধী।’
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমিত এলাকায় এত অধিক সংখ্যক লাইটার জাহাজের অবস্থানের কারণে নিরাপত্তা ব্যাহত হওয়ার পাশাপাশি অন্য সরবরাহ ব্যবস্থাপনাও বিঘ্নিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী