
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হলে জনগণের সমর্থিত, জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহির ওয়েট আছে, এমন রাজনৈতিক সরকার দরকার।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত ৩১ দফা বাস্তবায়নের দাবির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, অর্থনীতিবিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহমুদ শ্যামল, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া,হাফিজুর রহমান মোল্লাপ্রমুখ।
আমীর খসরু বলেন, ‘নতুন বয়ান শুনছি, এই বয়ানে ১৬ বছরের কথা নেই, আন্দোলনের ৩৬ দিনে বিএনপির নেতাকর্মীদের অবদানের কথা নেই। কিছু ছাত্রনেতার কথায় মনে হয়, আন্দোলনটাকে তারা হাইজ্যাক করে নিয়ে গেছেন।
কিন্তু আমরা এ আন্দোলনকে হাইজ্যাক করতে চাই না। আমরা বলছি, এ আন্দোলনের সফলতা বাংলাদেশের মানুষের সফলতা।’তিনি আরো বলেন, ‘নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আপনারা দেখবেন, সব কিছু ক্রমান্বয়ে সহিষ্ণু অবস্থায় ফিরে আসবে।যেটা বিএনপির সময় দেখেছি।
তবে আওয়ামী লীগের আমলে দেখিনি। কেননা শেখ হাসিনা নির্বাচিত ছিলেন না।’আমীর খসরু মাহমুদ বলেন, ‘জুলাই-আগস্টে ৩৬ দিনের আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন বিএনপি নেতাকর্মীরা।শেখ হাসিনার পতনের পেছনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি।
’নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলে তিনি জানান, এরই মধ্যে দলের ৬০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...