
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়ার খলচান্দা এলাকা হতে নালিতাবাড়ী থানা পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রনিলা কোচ (৩০) নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গতকাল রবিবার ১৬ ফেব্রুয়ারি দুপুরে সাড়ে তিন ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার আন্ধারুপাড়া এলাকার নেপাল বিশ্বাসের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জ(ওসি) সোহেল রানা জানান, গত রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টিম নালিতাবাড়ী থানা উপজেলার আন্ধারুপাড়া খলচান্দা এলাকায় অভিযান পরিচালনা করে রনিলা কোচের নিকট হইতে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
রনিলা কোচ দীর্ঘদিন যাবত এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ধৃত মাদক কারবারির নামে নালিতাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার ধৃত মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...