
পুলক রায়,নালিতাবাড়ীঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় সাত বছর বয়সী একজন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে৷ নিহত শিক্ষার্থী উপজেলার গোবিন্দনগর চারআনী এলাকার মোঃ জাকির হোসেনে’র ছেলে মোঃ কাউসার। মঙ্গলবার (১১ফেব্রুয়ারি)দুপুর দেড়টার দিকে গোবিন্দনগরের চারআনী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ঘটনার স্থলে কেউ ছিলো না। মসজিদে নামাজে থাকাকালীন শব্দ পাওয়া যায়। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে দেখা যায় ট্রাক্টরটি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে এবং পিছনে চাকার নিচে খেয়াল করলে দেখা যায় বাচ্চাটি’র থেতলানো দেহ আর রক্ত।
তা দেখে এলাকার সবাই ক্ষিপ্ত হয়ে সেই মাটিবাহী ট্রাক্টরটি ভাঙচুর করে। ঘটনাস্থলে গাড়ীর ড্রাইভার’কে পাওয়া যায় নি। হয়তো ঘটনা ঘটার পরপরই ড্রাইভার পালিয়ে যায়।
এবিষয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা জানান, ট্রাক্টর চাপায় শিশু নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...