
টঙ্গীর তুরাগ তীরে দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে শুরায়ি নেজামের বিশ্ব ইজতেমা। দুপুর ১২টা ৯ মিনিট থেকে ১২টা ২৭ মিনিট পর্যন্ত আখেরি মোনাজাত করেন বাংলাদেশ তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।
ইজতেমার মোনাজাত শেষ হওয়ার পরপরই বয়ানের মিম্বর থেকে ২০২৬ সালের শুরায়ি নেজামের দুইপর্বের বিশ্ব ইজতেমার তারিখের ঘোষণা করা হয়। বিশ্ব ইজতেমার শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তথ্যটি নিশ্চিত করেছেন।
তারিখ দুটি হলো— ২, ৩, ৪ জানুয়ারি, ২০২৬ প্রথম ধাপের ইজতেমা পালন করবেন। মাঝে চারদিন বিরতি দিয়ে ৯, ১০,১১ জানুয়ারি, ২০২৬ সালে ইজতেমার দ্বিতীয় ধাপ পালন করা হবে।
আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারিদের বিশ্ব ইজতেমা। তা আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...