মোঃ আবু হানিফ,শেরপুরঃ শেরপুরে পতিত স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতারের দাবিতে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়নের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ ১৯ ফেব্রুয়ারি (বুধবার) বিকাল ৩টায় শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন।
এসময় তিনি বলেন, এদেশে ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার হাসিনাকে পৃথিবীর ইতিহাসে ন্যাক্কারজনক ভাবে পতন ঘটিয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি এই ফ্যাসিস্ট, খুনি হাসিনা বিভিন্নভাবে তাদের দোসরদের মাধ্যমে ষড়যন্ত্র করে যাচ্ছে।
তারা বাংলাদেশে এখনও নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে । তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট, খুনি হাসিনা ও তার দল আওয়ামীলীগের রাজনীতি কে চিরতরে কবর দিয়েছে ৷তিনি প্রশাসনের প্রতি পতিত স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতারের দাবি রাখেন।
বিক্ষোভ মিছিলে অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সজীব হাসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম সিমান্ত, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সিঃ যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসান, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনন্দ, শহর ছাত্রদল নেতা মারুফ, মাহাতাব ইসলাম রুমু, শেরপুর পলিটেকনিক ছাত্রদল নেতা ওশান, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতা রিপন, উপজেলা ছাত্রদল নেতা কাইয়ুম, নয়ন সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতারা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত