
দেশের মৎস্যসম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সাত দিনব্যাপী বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৫৩ জনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নৌপুলিশ (মিডিয়া) পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা জানান, গত সাত দিনব্যাপী নৌপুলিশের বিভিন্ন অভিযানে মোট ১ কোটি ১৯ লাখ ৪৫ হাজার ৬৭৭ মিটার অবৈধ জাল এবং ৪ হাজার ২৬৩ কেজি মাছ, ২১ লাখ ৫২ হাজার পিস বাগদা রেণু পোনা, ৮ লাখ ২৫ হাজার পিস রেণু পোনা, ২২০ কেজি জেলিযুক্ত চিংড়ি, ১৭২ কেজি কাঁকড়া, ৫ কেজি পারশে মাছের পোনা, ২০০ কেজি পাঙাস মাছের পোনা জব্দ করা হয় এবং নদী থেকে ১৮২টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, নৌপুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৬০টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৯টি ড্রেজার জব্দ করা হয়। এই অভিযানে ২৫৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। ২৩শ মাছ, ১০টি বেপরোয়া, ৯টি বালুমহাল, ২টি অপমৃত্যু, একটি চুরি এবং একটি বিশেষ ক্ষমতা মামলাসহ মোট ৪৬টি মামলা করা হয়।
এছাড়াও জব্দ করা অবৈধ জাল ধ্বংস করা হয়। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে বলে জানান নৌপুলিশে এই কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...