
মো. তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টিসিবি পণ্য সয়াবিন তেল মজুদ ও বিক্রি দায়ে এক মুদি দোকানিকে ১ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি)রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চুন্টা বাজারে মুদি দোকান মেসার্স জয়দূর্গা ভান্ডারের মালিক পলাশ পালকে এ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, অবৈধভাবে টিসিবি পণ্য মজুত করে বিক্রি দায়ে এক মুদি দোকানিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছে, গোপন সংবাদ ভিত্তিতে অভিযানে নামে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করে মুদি দোকান মেসার্স জয়দূর্গা ভান্ডার থেকে টিসিবি পণ্য সয়াবিন তেল বিক্রি করার সময় দোকানদারকে হাতেনাতে আটক করা হয়।
পরে তল্লাশি করে দোকান থেকে ৩৭টি সয়াবিন তেলের বোতল জব্দ করা হয়। একই সঙ্গে সরকারি নির্দেশে অমান্য করে অবৈধভাবে দোকানে টিসিবি পণ্য রাখার দায়ে দোকানিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
এছাড়াও সংশ্লিষ্ট টিসিবি ডিলার এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও লাইসেন্স বাতিলের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। দণ্ডপ্রাপ্ত মুদি দোকানি পলাশ পাল সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের কানাইলাল পালের ছেলে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...