
মো. তাসলিম উদ্দিন সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সাংবাদিকতার মানোন্নয়নে, পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি রক্ষায় সরাইল প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ইউনিটি ও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ভুয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সরাইল প্রেসক্লাব কার্যালয়ে উপজেলায় কর্মরত তিন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে যৌথ সভায় সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়।
সরাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল হুদা ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমানকে উপদেষ্টা, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারকে আহবায়ক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিনকে যুগ্ম আহবায়ক (১) ও সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদকে যুগ্ম আহবায়ক, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমনকে সদস্য সচিব, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়াকে সদস্য করে এ কমিটি হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...