
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায়, তবে তার দায় দেশটিকেই নিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রহমান হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসেবে আমরা ভারতের কাছে জবাবদিহিতা চাইব।
তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে। আমরা সেটা তাদের থেকে জানতে চাই।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলতে চাই, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই। ফেব্রুয়ারি মাসজুড়ে ছাত্রজনতা মাঠে আছে, মাঠে থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ইরানের পারমাণবিক স্থাপনায় ট্রাম্পের হামলা নিয়ে নতুন জল্পনা
ইরানের পারমাণবিক স্থাপনায় ট্রাম্পের হামলা নিয়ে...
বাইরের কোনো শক্তি নয়, স্পেন চলে মাদ্রিদ থেকে:...
বাইরের কোনো শক্তি নয়, স্পেন চলে...
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
পোল্যান্ডে বন্দুকধারীর হামলা, নিহত ৬
পোল্যান্ডে বন্দুকধারীর হামলা, নিহত ৬
ঢাকায় আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য এডিনবরা
ঢাকায় আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য এডিনবরা
ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা পর রেল ও সড়ক অবরোধ...
ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা পর রেল ও...