
জাতিসংঘের শরণার্থীবিষয়ক (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারে। কিন্তু মিয়ানমারের পরিস্থিতি খুব জটিল, সেখানে নানা ধরনের দ্বন্দ্ব চলছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইউএনএইচসিআর-এর হাইকমিশনার।
ফিলিপ্পো গ্রান্ডি বলেন, নানা চ্যালেঞ্জ থাকার পরও রোহিঙ্গাদের প্রতিনিয়ত আতিথেয়তা করার জন্য আমি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আলোচনা করেছি এবং যেটাতে গুরুত্ব দিয়েছি, আমি সবসময় সহমত পোষণ করছি; রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারে। কিন্তু মিয়ানমারের পরিস্থিতি খুব জটিল। সেখানে দ্বন্দ্ব চলছে, নানা ধরনের দ্বন্দ্ব চলমান।
রোহিঙ্গা সংকট নিয়ে চলতি বছরে আন্তর্জাতিক সম্মেলন হবে। সম্মেলনে ইউএনএইচসিআর-এর সমর্থনের কথা তুলে ধরে হাইকমিশনার বলেন, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে আন্তর্জাতিক সম্মেলন হবে, সেখানে সমর্থন থাকবে ইউএনএইচসিআর-এর।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী