
নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ও রোববার সকালে রাণীনগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মৃত মুনছুর আলী প্রামানিকের ছেলে আনোয়ার হোসেন (৬০), বোদলা গ্রামের মৃত শহিদুল্লার ছেলে জারজিস হাসান মিঠু (৪৫) ও চকাদিন পূর্বপাড়া গ্রামের মৃত করিম শেখের ছেলে সুলতান মাহমুদ (৪৩)।
এদের মধ্যে আনোয়ার উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, মিঠু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুলতান কাশিমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্টে রাণীনগর থানার একটি মামলায় তাদের তিনজনকে গ্রেফতার করে থানা পুলিশ। রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও বলেন, গত ২৪ আগষ্ট রাণীনগর উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় আনোয়ার, মিঠু ও সুলতান তদন্তপ্রাপ্ত আসামি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...