জামাল হোসেন পান্না,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদ ফতেপুরের হিলফুল ফুজুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান একই মাদ্রাসার ৯ বছরের এক শিশুকে বলৎকার করার অভিযোগের ঘটনায় নবীনগর থানায় মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেন এর নামে একটি মামলা হয়েছে।
মামলা এবং একাধিক সাক্ষী সূত্রে জানা যায়,মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে শিশুদের জিম্মি করে এইসব অনৈতিক কাজ (বলাৎকার) করে আসছেন। আজ ৩ ফেব্রুয়ারি'২৫ সোমবার মাদ্রাসা পরিচালনা কমিটির সহযোগিতায় তাকে(আনোয়ার হোসেন) পুলিশ আটক করে নবীনগর থানায় নিয়ে আসে।
পশ্চিম ইউনিয়ন পরিষদ ফতেপুরের ৭ নং মেম্বার মোঃ সফর আলী, বলেন ফতেহপুর হিলফুল ফুজুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন এই মাদ্রাসার ৯ বছরের শিশুকে বলৎকার করার অভিযোগ উঠেছে।
এই অভিযোগে নবীনগর থানায় একটা মামলা হয়েছে। আমি এই মাদ্রাসা শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। উনাকে এমন কঠিন শাস্তি সাজা দেওয়া হোক ভবিষ্যতে যাতে আর কোন অপরাধী এরকম জঘন্যতম অন্যায় আর করতে না পারে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত