জামাল হোসেন পান্না,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার এক স্টাফের বদলীকে কেন্দ্র করে ছাত্র জনতার তোপের মুখে পড়েছেন নবীনগর পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি )নবীনগর প্রেসক্লাব সম্মুখে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে আওয়ামী দালালদের দৌরাত্ব,মামলা ও বদলি বাণিজ্য, এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সমবায় মার্কেট থেকে নবীনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ঘুরে শহরের প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়।
সূত্র জানায়, নবীনগর পৌরসভার প্রধান সহকারী আব্দুল মোমেন কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নাম ভাঙ্গিয়ে মিথ্যা অভিযোগে চৌদ্দগ্রাম পৌরসভায় বদলি করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, আব্দুল মোমেনের বিরুদ্ধে তারা কোন অভিযোগ দেয়নি।
আমাদের নাম ভাঙ্গিয়ে স্টোর কিপার জাহিদুল ইসলামের প্ররোচনায় ও তার তদবিরে মিথ্যা অভিযোগে তাকে বদলি করা হয়। উদ্দেশ্য মোমেনকে সরিয়ে দিয়ে প্রধান সহকারী চেয়ারে জাহিদকে বসানো।
বৈষম্য বিরোধী ছাত্রনেতা তৌহিদুল ইসলাম তপুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইকবাল হোসেন মোল্লা, আশরাফ হোসেন রুবেল, ছাত্রনেতা গোলাম সামদানি হৃদয়, মোঃ শাহিন, মোহাম্মদ ইউনুস, কামরুল ইসলাম প্রমূখ।
প্রতিবাদ সমাবেশ চলাকালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী তার গাড়িতে করে অফিসে যাওয়ার সময় রাস্তা ছাত্রদের দখলের থাকায় ইউএনও গাড়ি থেকে নেমে ছাত্রদের সাথে কথা বলেন।
এ সময় তারা আওয়ামী দালাল চাটুকার ভূমিদুস্যদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।তারা এসময় দাবি তোলেন,মোমেন সাহেব একজন ভালো মানুষ হার্টের রোগী তার বদলীর আদেশ বাতিল করতে হবে। নতুবা ষড়যন্ত্রকারী জাহিদসহ দুজনকে জনকে বদলি করতে হবে।
নবীনগরের প্রাণকেন্দ্রে কলা বাজার আওয়ামী দালালদের নামে শত কোটি টাকার সরকারি জায়গাটির লীজ বাতিল করে উক্ত স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে নবীনগরের ৬ শহীদদের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর ছাত্র-ছানাতেকে আশ্বস্ত করে বলেন, মোমেনের শারীরিক দিক বিবেচনা করে তার বদলীর আদেশ বাতিলের বিষয়টি চেষ্টা করা হবে। আর কলা বাজারের সরকারি জায়গার বিষয়টি খোঁজখবর নেই সকল নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত পৌরসভার স্টোরকিপার জাহিদুল ইসলামকে বারবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালে তাতেও কোন জবাব দেননি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত