গণহত্যার সাথে জড়িত রাঘব বোয়ালদের অবিলম্বে গ্রেফতারসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে সাভারের আশুলিয়া থানার সামনে বিক্ষোভ এবং মশাল মিছিল করেছে ছাত্র-শ্রমিক-জনতা।
বুধবার রাতে আশুলিয়া থানার প্রধান ফটকে সাভার-আশুলিয়ার ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।
পরে থানার গেইটে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, সম্প্রতি সময়ে সাভার-আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কার্যক্রমে বেড়েছে। এছাড়া গণহত্যার সাথে জড়িত রাঘব বোয়ালদের গ্রেফতার না করে চুনোপুটিদের গ্রেফতার করছে পুলিশ। একই সাথে আশুলিয়া থানা পুলিশের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ তুলে তাদের সতর্ক করে হুঁশিয়ারী দেন বিক্ষোভরতরা

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু বলেন, আমরা দেখছি সম্প্রতি সময় সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও ডাকাতি হচ্ছে। এই বিষয় গুলো আশুলিয়া থানা পুলিশের নজরে আনার জন্যই আমরা ছাত্র-শ্রমিক জনতার ব্যানারে এখানে এসেছি। এসব সন্ত্রাসী কার্যক্রম বন্ধে আমরা পুলিশের সহযোগিতা চাচ্ছি, আমরাও তাদের সহযোগিতা করব।
এছাড়া গণমাধ্যম মারফত আমরা জানতে পেরেছি, ইদানিং আশুলিয়া থামার কিছু কর্মকর্তা মামলা ও ঘুষ বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।
অসাধু পুলিশ কর্মকর্তারা নামে-বেনামে মামলা সাজিয়ে এমন অপকর্ম চালাচ্ছে। তাই সন্ত্রাসীরা এভাবে অপকর্ম করে যাবে আর গণহত্যার সাথে জড়িত অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে তা আমরা চাই না। এজন্য পুলিশকো জনতার কাতারে এসে কাজ করতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত