
সরকারি কর্মচারীরা ১৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে তাদের পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
এরপর যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রতিবেদনে বলা হয়, প্রজাতন্ত্রের একজন কর্মচারীকে ১৫ বছর চাকরি করার পর সব সুবিধাসহ অবসর নেওয়ার অনুমতি দিতে সুপারিশ করা হলো। এটি কর্মজীবনের পথ পরিবর্তন করতে চাওয়া কর্মকর্তাদের জন্য প্রস্থানের সুযোগ দেবে।
বর্তমানে ২৫ বছর চাকরি করার পর কেউ স্বেচ্ছায় অবসরে গেলে পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা পান। ২৫ বছর চাকরির পর সরকার কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠালেও তাদের পেনশন সুবিধা দেওয়া হয়।
এছাড়াও সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসর বা ওএসডিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
মন্তব্য লিখুন
আরও খবর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের বোলাররা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের...
ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
দুর্নীতির কারণে সমবায় সমিতি ধ্বংস হয়েছে: রাষ্ট্রপতি
দুর্নীতির কারণে সমবায় সমিতি ধ্বংস হয়েছে:...
গাজায় ২৫০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত
গাজায় ২৫০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত
গাজায় ইসরাইলি গণহত্যায় ব্রিটিশ ভূমিকা তদন্তের দাবি
গাজায় ইসরাইলি গণহত্যায় ব্রিটিশ ভূমিকা তদন্তের...
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন...