নওগাঁর পত্নীতলায় পূর্ব শত্রুতার বলি শতাধিক ইউক্যালিপটাস গাছ

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ , ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

নওগাঁর পত্নীতলা উপজেলায় জমিজমা-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে ইটের দেয়াল ভেঙ্গে ইউক্যালিপটাস গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী রবিউল আলমের (৩৮) ছোট ভাই রোহান হোসাইন মঙ্গলবার দুপুরে থানায় লিখত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে ( ১৩ ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার সকাল দশটার দিকে নওগাঁ ও পত্নীতলা যাওয়ার একমাত্র আঞ্চলিক মহাসড়কের পাশে পদ্মপুকুর (কাঞ্চন) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত সোমবার বিকেলে পদ্মপুকুর এলাকার মৃত খোদাবক্সের ছেলে আব্দুল হামিদসহ (৫২) চার যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি রোহান হোসাইন তার বড় ভাই রবিউল আলমের ক্রয়কৃত ২ একর ৪৩ শতকের কাতে ১৩.১৭ শতাংশ দখলীয় জমির চতুর্দিকে ইটের দেয়াল দিয়ে ঘিরে ১৫০ পিস ইউক্যালিপটাস গাছ রোপন করে। এরপর শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগ দখল করে আসছিল। এমতাবস্তায় গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে পূর্ব শত্রুতার জেরে আব্দুল হামিদসহ চার ব্যক্তি সংঘবদ্ধভাবে খুন্তি দিয়ে দেয়াল ভেঙ্গে ফেলে কুড়াল দিয়ে গাছগুলো কেটে নিয়ে যায়। এবং বাকি গাজগুলো ক্ষতিগ্রস্ত করে ওই জায়গা তারা দখল করবেন বলে রোহানকে মেরে ফেলার হুমকি দেয়।

ভুক্তভোগি রোহান হোসাইন বলেন, আব্দুল হামিদসহ চার ব্যক্তি সংঘবদ্ধভাবে এসে গাছগুলো নষ্ট করে এবং দেয়াল ভেঙ্গে দেয়। গাছের কি অপরাধ ছিল বুঝলাম না। এর পরও তারা ক্ষান্ত হয়নি। উল্টো আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।

এ বিষয়ে পত্নীতলা থানার ওসি শাহ এনায়েতুর রহমান জানান, গাছ কাটার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা থাকলে দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।