
মো. তাসলিম উদ্দিন,সরাইলঃ দেখতে ঝকঝকে ও চকচকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পরিষদের নতুন ভবনটি নজর কাড়ছে সবার। নান্দনিক নকশায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৫ তলা বিশিষ্ট সরাইল উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনটি (হলরুমসহ) নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ৭ কোটি ১১ লাখ ৫০ হাজার ৩৫৪টাকা।
উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকাণ্ডকে গতিশীল করতে একই ছাঁদের নিচে জনসাধারণের সব ধরণের সেবা নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগ।জানা যায়, উপজেলা পরিষদের পুরাতন জরাজীর্ণ ভবনে বসে কাজ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীসহ সেবা গ্রহণকারীদের নানা সমস্যার সম্মুখিন হতে হতো। অধিকাংশ কক্ষে ছাদে ফাটল হয়ে ঝুকিপূর্ণ অবস্থা হয়েছিলো।
এসব সমস্যা উত্তোরণে, আলোকে উপজেলা পরিষদ ভবনটি আজ আধুনিকায়নে রূপ নিয়েছে। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে-২০২২ সালের খন্দকার এন্ড ব্রাদার্স প্রো. মো. শফিকুল ইসলাম খন্দকার ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ভবন নির্মাণ কাজ শুরু হয়। কাজটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি)।
ঝকঝকে চকচকে উপজেলা পরিষদের নতুন ভবন ১০ জুন সরাইল উপজেলা প্রকৌশলী অধিদপ্তর ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নিয়েছে ।৬ তলা ফাউন্ডেশনের ৫ তলা ভবনের প্রতিটি বে’তে ৫ টি কক্ষ, দুইটিতে এট্যাস্ট বাথরুম ও একটি কমন বাথরুম আছে। অর্থাৎ প্রতি তলাতে রয়েছে ১০টি কক্ষসহ পর্যাপ্ত টয়লেট।
উপজেলা পরিষদে সেবানিতে আসা অনেকের সাথে কথা হলে তারা জানান, গতকাল রোববার উপজেলা পরিষদে ৩/৪টি দপ্তরে কাজ নিয়ে এসেছিলাম। অল্প সময়ের মধ্যে একই ভবনে সব কাজ সেরে নিলাম।তারা আরও বলেন,সরাইলে এই প্রথম দেখার মত একটি ভবন হয়েছে যা অনেকক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে দেখলাম।
তৃতীয় তলায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়,৪র্থ তলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়,১টি ট্রেনিং/মিটিং রুম,২য় তলায় উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়, প্রথম তলায় ভাইস চেয়ারম্যাদ্বয়ের অফিস ও ইউএনও অফিস রয়েছে। ভবনের প্রতিটি কক্ষ অত্যান্ত খোলামেলা এবং পরিবেশ বান্ধব।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মো. আনিসুল ইসলাম ভূইঁয়া বলেন, উপজেলা পরিষদের নতুন এ ভবনটি অত্যান্ত দৃষ্টিনন্দন হয়েছে। এ ভবনে পরিষদের সকল প্রধান দপ্তরগুলো স্থানান্তর করা সম্ভব হয়েছে। ভবনটি নির্মাণের ফলে বাংলাদেশ সরকারের যে সেবা এবং একই ছাঁদের নিচে সকল সেবাপ্রাপ্তি জনগনের যে প্রত্যাশা বাস্তবায়ন হয়েছে।
এ ভবন নির্মানের ফলে জনসাধারণ বিশেষভাবে উপকৃত হবে। বিভিন্ন দপ্তরে দপ্তরে তাদের আর দৌড়ানো লাগবে না, এখন থেকে এক ভবনেই সকল সেবা পাবেন। তিনি বলেন, সে আলোকেই ভবনটি তৈরি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, নতুন এই ভবনে একই ছাদের নীচে জনগণ অনেক সেবা নিতে পারবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...