
টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এবার তিন ধাপে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ।
৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের শেষ হবে। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর প্রশাসনের কাছে সাদ অনুসারীদের ময়দান বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে।
তুরাগ নদের তীরে ইজতেমা ময়দান প্রস্তুতির শেষপর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা, মুসল্লি পারাপারের জন্য তুরাগ নদীর ওপর ৫টি ভাসমান সেতু নির্মান করেছে সেনাবাহিনী। বিআইডব্লিউটিএ একটি ব্রিজ নির্মাণ করেছে। এছাড়াও ইজতেমা ময়দানে সিটি টিভি স্থাপন করেছে র্যাব।
মন্তব্য লিখুন
আরও খবর
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি
ফরিদপুরে বাসের ভেতর চালক হত্যা, স্ত্রীর বিচার দাবি
ফরিদপুরে বাসের ভেতর চালক হত্যা, স্ত্রীর...
ঝিনাইদহে চারশ কুড়ি বস্তা সার আটক
ঝিনাইদহে চারশ কুড়ি বস্তা সার আটক
ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের পরিকল্পনা ডেমোক্র্যাটদের
ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের পরিকল্পনা ডেমোক্র্যাটদের
নেতানিয়াহু-ট্রাম্পের উত্তপ্ত বাক্যবিনিময়
নেতানিয়াহু-ট্রাম্পের উত্তপ্ত বাক্যবিনিময়
হামজার পজিশন নিয়ে নতুন আলোচনা
হামজার পজিশন নিয়ে নতুন আলোচনা