নওগাঁয় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ , ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

নওগাঁয় তারুণ্যের উৎসব ২০২৫ পালন উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার সকালে শহরের এ-টিম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় আয়োজকরা বলেন, ৫ দিন ব্যাপী জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে জেলার প্রতিটি উপজেলা থেকে বালক ও বালিকা মিলিয়ে মোট ২২ টি টিম অংশ গ্রহন করবে। প্রথম দিনে রাণীনগর ও আত্রাই উপজেলার মধ্যে দুটি ম্যাচ এবং মান্দা ও নিয়ামতপুর উপজেলার মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ১০ টা থেকে খেলা শুরু হয়েছে। আগামী ১৩ জানুয়ারী টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।