
মো. তাসলিম উদ্দিন,সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পাষণ্ড স্বামীর হাতে শেখ তানিয়া বেগম (৪০) নামে পাঁচ সন্তানের জননী নিহতের খবর পাওয়া গেছে।মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া বেগম মারা যায়।
গত সোমবার রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিবাগ গ্রামে এই নির্মম ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী উজ্জল মিয়া পলাতক রয়েছেন। নিহতের সন্তানও এলাকাবাসী সাংবাদিকদের জানান, উজ্জল বিভিন্ন সময় তানিয়াকে কোন প্রকার কারন ছাড়াই মারধর করত।
গত সোমবার রাতে উজ্জ্বল ঘরে এসে দরজা বন্ধ করে ভারি বস্তু দিয়ে তানিয়ার উপর পৈশাচিকভাবে নির্যাতন চালায়। রাতভর তাকে পিটিয়ে রক্তাক্ত করে ঘরে তালাবদ্ধ করে রাখে । এ সময় ছেলে- মেয়েরা বাধা দিলে তাদেরকেও মারধর করা হয়। পরে মঙ্গলবার দিনভর তানিয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে তানিয়ার বড় মেয়ে জয়া ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানিয়াকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করে।
সেখানে তানিয়া চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যায়। এ ব্যাপারে সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.রফিকুল বলেন ,৯৯৯ খবর পেয়ে তানিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ওসি আরো বলেন,এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করতে পুলিশের অভিযান চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...