
মো. তাসলিম উদ্দিন সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জেলা বিএনপির সভাপতি প্রার্থী মো. কবির আহমেদ ভূঁইয়ার মোটরসাইকেল প্রতীককে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যায় এবং সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাষ্টার বলেন, আগামী ১৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন সফল ও স্বার্থক করতে আমরা প্রস্তুত আছি।
এই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাইল উপজেলা থেকে আমরা সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী সম্মেলন সফল করতে উপস্থিত থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, নবগঠিত সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা জাসাস এর আহ্বায়ক আহসানুল করিম রিপন ঠাকুর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাষ্টার, উপজেলা জাসাসের সদস্য সচিব কাজি জাকির হোসেন’সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন। এতে মোটরসাইকেল প্রতীকে সভাপতি প্রার্থী বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...