
মো. তাসলিম উদ্দিন,সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ইরি-বোরো ধান রোপণের চলছে মহোৎসব। কৃষকের স্বপ্ন হচ্ছে তার রোপণ করা ফসলের ভালো ফলন ঘরে তোলা। আর সেই সবুজ স্বপ্নকে জমির বুকে রোপণ করতে ব্যস্ত সময় পার করছেনসরাইলের কৃষকরা।সরাইল উপজেলা খাদ্যশস্য হিসেবে কৃষকরা আমন ধান ঘরে তোলার পর বর্তমানে প্রধান ফসল ইরি- বোরো চাষে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন।
কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাঠের কাঁদা-পানিতে ভিজে ধানের চারা রোপণের কার্যক্রম চালাচ্ছেন কৃষকরা বর্তমানে সরাইলের মাঠগুলো এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে।আমন ধান কাটা-মাড়াই শেষে ইরি- বোরোর আবাদ নিয়ে ব্যস্ত চাষীরা। আবহাওয়া অনুকূলে থাকায় শীতে এবার বীজতলার তেমন কোনো ক্ষতি হয়নি। উপজেলার প্রতিটি মাঠে মাঠে চলছে এখন শুধু ইরি-বোরো ধান রোপণের মহোৎসব।
চলতি রবিশস্য মৌসুমে কোনো প্রকার প্রাকৃতিক দূর্যোগ হানা না দেওয়ায় এবং বোরো চাষের পরিবেশ অনুকূলে থাকায় বোরো চাষে ফলন শীল হয়েছে বলে কৃষি অফিসের তথ্য মতে। এদিকে সরাইলে বোরো মৌসুমে সেচ কার্যক্রম যথাযথ রাখতে বিদ্যুৎ বিভাগও রয়েছে তৎপর।সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস সূত্রে জানান, উপজেলার ৯টি ইউনিয়নে প্রায়-৬ শত বিদ্যুৎ চালিত মোটর ও গভীর নলকুপ রয়েছে।
যেগুলো কেবলমাত্র বোরো চাষে সেচ কাজে ব্যবহৃত হয়।অনেক কৃৃষক জানান এ জন্য বোরো চারা অনেকটাই সহজলভ্য হয়েছে। সেই সাথে ধানের ফলনও বাম্পার হবে বলে আমরা আশাবাদি।সরাইল উপজেলা বিদুৎ বিভাগের নির্বাহি প্রকৌশলী শামীম আহমেদ বলেন, বোরো চাষে কৃষকরা যাতে সার্বক্ষণিক জমিতে পানি সেচ দিতে পারেন এ জন্য বিদ্যুৎ বিভাগ সজাগ রয়েছে।
এ জন্য ওই সময়ের মধ্যেই কৃষকদের সেচ পাম্প চালানোর পরামর্শ দেয়া হচ্ছে। কৃষকরা আমাদের পরামর্শ মেনে চললে বোরোর জমিতে পানির কোনো সংকট হবে না।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরাম হোসেন এ প্রতিনিধিকে বলেন, এ বার উপজেলার প্রায়-১৫ হাজার ১শত৫০ হেক্টর জমিতে প্রায়-৬২ হাজার মেট্রিক টন চাউল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষকরা যেন বোরো চাষে কোনো প্রকার সমস্যায় না পড়েন এ জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। যেখানেই সমস্যা সেখানেই আমাদের উপস্থিতি এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। আর কৃষকরা যদি এই মৌসুমে আমাদের দেওয়া পরামর্শ মেনে চলেন ইরি-বোরো চাষ করে এবং কোনো প্রাকৃতিক দূর্যোগ হানা না দেয় তাহলে লক্ষ্যমাএা অর্জন হবে বলে জানান এই কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...